ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায়

সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ
মে ১৬, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায়

সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলার ৩নং আড়পাড়া ইউনিয়নে “যশোর অঞ্চলে টেকসই কৃষি উপজেলা সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় অনুষ্ঠিত হয়েছে “কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান।

আজ শনিবার (১৬ মে ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে আড়পাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাননীয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি প্রযুক্তির উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

  • অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব আল মারুফ, শালিখা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃনাল কান্তি দাস, সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান এবং শালিখা উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    উল্লেখ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃনাল কান্তি দাস। সার্বিক কর্মসূচি বিকেল ৪টা ৫৫ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়, পরে বিকেল ৫টা ৪০ মিনিটে মাননীয় মন্ত্রী আড়পাড়া বাজারস্থ বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী এলাকার বিভিন্ন খোঁজখবর নেন। অনুষ্ঠানে প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা সদরের ইছেখাদা এলাকার উদ্দেশ্যে রওনা দেন, এসময় পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।