ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের তরুণ কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দীপ আর নেই

অমিত তালুকদারঃ
নভেম্বর ১২, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের তরুণ কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দীপ আর নেই

অমিত তালুকদারঃ

সিলেটের জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দীপ আর নেই। উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় বসবাসরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দীপ। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।

মাত্র এক মাস আগেই, ২০২৫ সালের ১৩ অক্টোবর উচ্চশিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমান দিপংকর দীপ। অনলাইন দুনিয়ায় তিনি ছিলেন সিলেটের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক মুখ। সামাজিক সচেতনতা, ইতিবাচক বার্তা ও বিনোদনমূলক কনটেন্টের মাধ্যমে তিনি অল্প সময়েই অর্জন করেছিলেন বিপুল জনপ্রিয়তা।

তার আকস্মিক মৃত্যুর খবরে সিলেটজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুবান্ধব, ভক্ত ও সহকর্মীরা শোক ও স্মৃতিচারণায় ভরিয়ে তুলেছেন টাইমলাইন।

দিপংকর দীপের অকাল প্রয়াণে সিলেট হারালো এক সম্ভাবনাময় তরুণ প্রতিভাকে—যিনি ছিলেন নতুন প্রজন্মের চিন্তা, সৃজনশীলতা ও পরিবর্তনের প্রতীক।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।