ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

Link Copied!

সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকায় ২৮ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘পুশ-ইন’ করেছে বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল কার্যক্রম বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা এই ২৮ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়।পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন:পুরুষ: ১২ জন নারী: ১০ জন শিশু: ৬ জন।

 

ঘটনার খবর পাওয়ার পরপরই বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুশ-ইন হওয়া ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) কাছাকাছি অবস্থানে শনাক্ত করে। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।

এই ঘটনার পর সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে পুশ-ইন হওয়া এই ব্যক্তিদের ফেরত পাঠানোর (পুশব্যাক) উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।