ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

Link Copied!

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত।

 

মোঃ মাইনুদ্দিন শিকদার

গাজীপুর প্রতিনিধি।

 

গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বাইপাস এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিল। পথে যাত্রী নিতে হঠাৎ করে সড়কের উপর অটোরিকশাটি ব্রেক করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়।

 

এ সময় অটোরিকশাটি সামনে থাকা অন্য আরেকটি বাসের চাপে পরে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে অটোরিকশা কেটে ২ জনের মরদেহ উদ্ধার করে। এতে আহত হয় আরও দুইজন। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

 

গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মামুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের টিম এসে কাটার দিয়ে অটোরিকশা কেটে দুজনের মরদেহ বের করেছে। তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আরও দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করে পুলিশকে খবর দিয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।