চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত সংসদ সদস্যের শুভেচ্ছা বিনিময়
মোঃ আব্দুছ ছালাম
জেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের নবাগত সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় তিনি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত এমপি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন কর্মকাণ্ড ও জনসাধারণের সমস্যা যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং চান্দিনার সার্বিক উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী নূরুল ইসলাম মুন্সী ও মোঃ ফরাদ করিম। এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি একে এম আজাদ হাসান, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার সাজু, সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শ্রাবন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ, দপ্তর সম্পাদক মোঃ আনিছুর রহমান আনাছ, অর্থ সম্পাদক সদ্দাম হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ ছালাম, প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এটিএম ইমদাদুল ইসলাম রনি।
এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বায়জিদ হোসেন, মোঃ ইব্রাহীম আহসান, মোঃ রবিউল হাসান, মোঃ নাঈমুর রহমান ও মোঃ মীর মোশারফ হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও গঠনমূলক সংবাদ পরিবেশনের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।


