ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বিভাগীয় বাংলাদেশ প্রেস ক্লাব সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত

Link Copied!

ময়মনসিংহ বিভাগীয় বাংলাদেশ প্রেস ক্লাব সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ বিভাগীয় বাংলাদেশ প্রেসক্লাব সাংগঠনিক উন্নয়ন সভা ময়মনসিংহের জয়নাল আবেদিন পার্কে ব্রহ্মপুত্র ভ্যালীতে ৩ জুন বুধবার অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের কার্যক্রম জোরদার করা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উক্ত সভা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকরেন,বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, প্রধান অতিথির আসন অলংকৃত করেন,পীরজাদা শহীদুল হারুন,সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব । এখানে উল্লেখ্য যে,দু’জনেই ময়মনসিংহের কৃতী সন্তান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সম্মিলিত মানবাধিকার জোটের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মজিবুর রহমান মিন্টু,হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক মুফাজ্জল হোসেন।

সভায় উপস্হিত ছিলেন,ময়মনসিংহ বিভাগীয় জেলা -উপজেলার সকল পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক,মানবাধিকার কর্মী ও শিক্ষক শামীম তালুকদার। সঞ্চালনায় ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক, বেলাল আহমেদ সরকার ও ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক,বাংলাদেশ প্রেসক্লাব, ময়মমনসিংহ জেলা শাখা।সভায় বিভাগীয় জেলা-উপজেলা সকল পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ মত বিনিময় করেন।

সভায় মতবিনিময়কালে বক্তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংগঠনিক কাঠামোকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সকল স্তরের সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে এবং একটি ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সভা সফলভাবে সম্পন্ন হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।