ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ দিনে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

চতুর্থ দিনের শুনানিতে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

 

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে।

 

 

ইসি সূত্র জানিয়েছে, চতুর্থ দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নামঞ্জুর হয়েছে ১৭ জনের আবেদন।

 

শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘শুনানির চতুর্থ দিনে (মঙ্গলবার) ৭০টি আপিলের শুনানি হয়।

 

 

এগুলোর মধ্যে ৫৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আর ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়েছে।’

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

 

নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়।

 

এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং অফিসাররা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।