ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে তিন দিন ব্যাপি বিজয় মেলা উপজেলা চত্বরে

Link Copied!

মীরসরাইয়ে তিন দিন ব্যাপি বিজয় মেলা উপজেলা চত্বরে

 

মো জামাল উদ্দিন

স্টাফ রিপোর্টার (মিরসরাই, চট্টগ্রাম)

 

বিজয়ের মাসে বিজয় উদযাপনে লাল সবুজে সজ্জিত বিজয় মেলার আয়োজনে করা হয়েছে মিরসরাই উপজেলা চত্ত্বরে।

 

১৪ ডিসেম্বর ২০২৫ রোজ রবিবার মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে মীরসরাই উপজেলা চত্বরে তিন দিনব্যাপী মহান বিজয় মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

 

মিরসরাইয়ে উদ্যোগতাদের নিয়ে এই মেলার আয়োজন। যেখানে রয়েছে নানা রকমের মুখরোচক খাওয়ার সামগ্রি, পোষাক, ফল সামগ্রী সহ নানা রকম জিনিস। যা উদ্যােক্তারা বাড়িতে তৈরী করেন। যার মধ্যে রয়েছে হাতে তৈরী করা হরেকরকম আচার, নানা নামের গ্রামীণ পিঠা, বুটিকস সহ কিছু নতুন জিনিস যা ক্রেতাদের আকর্ষন করে।

 

সারা বাংলাদেশে চলমান এই মেলার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিক্রেতাদের উচ্ছ্বাস ছিলো বেশ প্রশংসনীয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মিরসরাইয়ে খ্যাতি অর্জিত ‘নাঈমার আচার’ এর স্বত্বাধিকারী জান্নাতুল নাঈমা চৌধুরী। ইতিমধ্যে তাঁর মুখরোচক আচারে সুনাম ছড়িয়ে পড়ে উপজেলার বাহিরেও। অনলাইন অফলাইনে তিনি আচার তৈরীর জন্য বেশ বিখ্যাত। তাঁর সাথে যোগ দিয়েছেন নতুন অনেক উদ্যােগতা।

 

দৈনিক ঢাকার সময় পত্রিকার সাংবাদিক যখন উদ্যেগতা জান্নাতুল নাঈমা চৌধুরী কে তাঁর হোমমেইড আইটেম ও তার উচ্ছ্বাসের কথা জানতে চাইলে তিনি বলেন, এ ধরণের কার্যক্রমগুলো বাংলাদেশে নতুন উদ্যােগতা তৈরীতে মাইলফলক ভুমিকা পালন করবে। সাহস ও উৎসাহ পাবে যে কোনো কাজে। ফলে বাংলাদেশের নারী সমাজ বোঝা না হয়ে বরং এগিয়ে যাবে অনেক দূর। অর্থের কথা জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে সরকার বহন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার এর উদ্যােগ নেন এবং তিনি সর্বদা পর্যবেক্ষন করছেন এই মেলায়।

 

তিনদিন ব্যাপি এই মেলার আজকে প্রথম দিন হলেও ক্রেতা বিক্রেতাদের মধ্যে ছিলো বেশ আনন্দ। আগামী ১৬ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিজয়ের মেলা।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।