ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

Link Copied!

মাগুরায় আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত

মাগুরা জেলা পরিষদের উদ্যোগে আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব হাসিনা মমতাজ এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ জাকির হোসেন।

২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ৩৯ জন আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তির মাঝে মোট এক লক্ষ পঁচাশি হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রদত্ত এই সহায়তা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনে স্বস্তি আনবে এবং তাদের আর্থিক কষ্ট কিছুটা লাঘব করবে।”

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।