ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নে বিএনপির উদ্যোগে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি।
নভেম্বর ৫, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নে বিএনপির উদ্যোগে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও সহযোগী সংগঠন উদ্যোগে, আজ বুধবার বিকেল ৪ টা হইতে বরকইট গ্রাম হইতে কর্মসূচি শুরু হয়,কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনগণের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরা হয়, বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ হাজারেরও অধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ গ্রহণের মধ্য দিয়ে প্রদক্ষিণ করে খিরাসার মহনপুর গিয়ে শেষ হয় , চান্দিনা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন এর বিগত দিনগুলোর চাইতে, বর্তমান জনপ্রিয়তা অনেক বেশী তা আজকের এই লিফলেট বিতরণে প্রমাণ করে দেয় বিএনপির সমর্থিত নেতাকর্মী অসাধারণ জনগণ,
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক, ডা: সাইফুল্লাহ বাপ্পি, চান্দিনা উপজেলা বিএনপি প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: লোকমান হোসেন শাহজাহান, চান্দিনা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন ও বাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মো: আব্দুল মতিন মেম্বার সহ অসংখ্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটার লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন, সভাপতি আতিকুল আলম শাওন বলেন—“বিএনপি জনগণের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি। এই কর্মসূচির মাধ্যমে জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই।” স্থানীয় জনগণও এ কর্মসূচিকে স্বাগত জানায় তাদের ভাষ্য—“আমরা পরিবর্তন চাই, আর বিএনপি আমাদের সেই আশার প্রতীক।”
কর্মসূচি শেষে এলাকায় উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে, আর নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্যম লক্ষ্য করা যায়।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।