ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময়

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
ডিসেম্বর ৮, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময়

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

অদ্য-০৮-১২-২০২৫ তারিখ ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝিনাইদহ প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন। এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।

সাংবাদিকবৃন্দ ঝিনাইদহ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করে।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় বক্তব্যের শুরুতেই মাদক, চাঁদাবাজি সহ অনান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।

তিনি পুলিশ ও সাংবাদিকদের এক হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন । সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত ঝিনাইদহ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,প্রেসক্লাবের সভাপতি মহোদয়, জেলা পুলিশের অন্যান্য অফিসার এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।