ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কবিতা
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

দেবীদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ: গ্রেফতার ২

thedhakarsomoy
অক্টোবর ৭, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দেবীদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ: গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন—চান্দিনা পৌর এলাকার বেলাশর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আবুল কালাম (৩০) এবং দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে মো. আমির হোসেন রাজু (২৯)।

ওই ঘটনায় ধর্ষিতার লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে চান্দিনা সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য ও দেবীদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে চান্দিনা ও দেবীদ্বারের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ভিক্টিমের স্বামী (২৫) দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।

মামলার এজাহারে ভিক্টিমের স্বামী উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে তাদের বিয়ে হয়। আসামি রাজু তার পূর্বপরিচিত, একসময় কারাগারে থাকা অবস্থায় জামিনে আসতে সহযোগিতা করেছিলেন। পরবর্তীতে রাজু তাদের সানানগর এলাকায় আবুল বাশারের বাড়িতে ভাড়া বাসার ব্যবস্থা করে দেন। রাজু ও তার বন্ধু কালাম প্রায়ই সেখানে আসা-যাওয়া করতেন।

এজাহারে আরও বলা হয়, গত ১ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে কালাম প্রথমে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরদিন (২ অক্টোবর) রাতে রাজু ও কালাম বাসায় গিয়ে গৃহবধূর স্বামীকে খাবার আনতে চান্দিনা সদরে পাঠিয়ে দেন এবং সুযোগ পেয়ে গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।

লজ্জা ও ভয় থেকে ভিক্টিম প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে এক বান্ধবীর কাছে গিয়ে ঘটনাটি জানান। পরে ৪ অক্টোবর চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মঈনুদ্দিন আহমেদ বলেন,

> “অভিযোগের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের আদালতে পাঠানো হয়েছে।”

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।