ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কবিতা
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

হাজী কল্যাণ সোসাইটির ব্যবস্থাপনায় গমনেচ্ছু হাজীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মো মোশারফ হোসেন 
এপ্রিল ১৬, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

হাজী কল্যাণ সোসাইটির ব্যবস্থাপনায় গমনেচ্ছু হাজীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মো মোশারফ হোসেন

খুলনার বয়রায় “হাজী কল্যাণ সোসাইটি”-র ব্যবস্থাপনায় গমনেচ্ছু হাজীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হজ পালন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুল ইসলাম, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন খুলনার পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার।

এছাড়াও হাফেজ মাওলানা মেশবাক আহমেদসহ অন্যান্য আলেম-ওলামারা হজের প্রস্তুতি, করণীয়-বর্জনীয় এবং ধর্মীয় বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সোসাইটির সভাপতি আলহাজ্ব এস কে সাইফুর রহমান সাইফ।

বক্তারা বলেন, সঠিক জ্ঞান ও প্রস্তুতি ছাড়া হজ পালন অনেক ক্ষেত্রে জটিল হয়ে পড়ে। তাই এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গমনেচ্ছু হাজীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠান শেষে হাজীদের মাঝে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয় এবং সফলভাবে হজ পালনের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, বয়রা বাজারস্থ হাজী লকিব উদ্দিন ওয়াকফ এস্টেট জামে মসজিদে ১৬ এপ্রিল ২০২৬ তারিখে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।