ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
মে ৭, ২০২৬ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

 

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

 

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে মানব সেবামূলক কর্মকাণ্ডে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রেডক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

বক্তারা বলেন, মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং দুর্যোগকালীন সহায়তায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, সংকটময় পরিস্থিতি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংস্থাটি দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, সমাজের প্রতিটি মানুষকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে এবং স্বেচ্ছাসেবার মানসিকতা গড়ে তুলতে হবে। মানবতার কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বিস্তৃত করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও বক্তারা উল্লেখ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।