ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরন

Link Copied!

তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরন

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম!

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০৬ মে) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী মভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তেতুলিয়া উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল আরিফ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুষ্টি শুধু একটি স্বাস্থ্যগত বিষয় নয়, এটি একটি জাতির সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। অপুষ্টি দূর করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম হবে সুস্থ ও মেধাবী।

 

তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাদ্যের ব্যবহার বাড়াতে হবে। তাহলেই পুষ্টি বৈষম্য দূর করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম এবং তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক বিধান চন্দ্র রায়।

 

এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের জুনিয়র গাইনি কনসালটেন্ট আফিয়া জিন্নাত আফি, সিনিয়র নার্স মেহেরুন আক্তার, সিনিয়র নার্স ফাতেমাতুহ্ জোহরা, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মিন্টু মাহবুব ইসলাম, ফার্মাসিস্ট মো.আতিয়ার রহমান ও শামিম হোসেন, টেকনিশিয়ান পলাশ হোসেনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।