ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কবিতা
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর পলাশে অবৈধ জ্বালানি মজুদ তেল উদ্ধার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
এপ্রিল ১৭, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশে অবৈধ জ্বালানি মজুদ তেল উদ্ধার

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:

 

নরসিংদীর পলাশে বিশেষ অভযানে অবৈধ ভাবে মজুদ করা প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় একটি যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ ও অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।

 

জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে জিনারদীর মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিল থেকে বেআইনিভাবে মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়। পরে মাধবদীর ভগিরতপুর এলাকায় এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রিত তেলের মোট মূল্য দাঁড়ায় ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অবৈধভাবে তেল মজুদকারীদের কারনে দেশে জ্বালানি সংকট দিন দিন আরও পকট হয়ে উঠেছে। অসাধু ব্যবসীরা তেল সংকটের মধ্যে কৃএিম সংকট সৃষ্টি করে বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিচ্ছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।