ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধ ছয়টি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

ভ্রাম্যমাণ প্রতিনিধি আখতার হোসেন বাবলু
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধ ছয়টি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
 
ভ্রাম্যমাণ প্রতিনিধি আখতার হোসেন বাবলু

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে স্থাপিত ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী চলা অভিযানে ইটভাটাগুলোর চিমনি, কীলন ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার আগুন সম্পূর্ণ নেভানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। পরিচালনায় ছিলেন পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া। এসময় জেলা পুলিশ, কালিয়া থানা পুলিশ, আনসার ভিডিপি সদস্য এবং ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, কালিয়া উপজেলার বাবুপুর বাজার, বাঁকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় সনাতন পদ্ধতির ড্রাম চিপনি বিশিষ্ট মেসার্স বি বি সি ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস, মেসার্স স্টোন ব্রিকস, মেসার্স চৌধুরী ব্রিকস, মেসার্স আর বি আই ব্রিকস এবং জিগজ্যাগ পদ্ধতির মেসার্স এস এম বি ব্রিকস—এই ছয়টি ভাটা আইনবহির্ভূতভাবে পরিচালিত হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন,
“ইটভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশের যে ভয়াবহ ক্ষতি করা হচ্ছে, তার প্রতিকারেই এই অভিযান। অবৈধ ছয়টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
পরিবেশ অধিদফতর জানিয়েছে, নিয়ম-নীতিবহির্ভূত ইটভাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাই জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।