ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ইসলামী ব্যাংক রক্ষায় সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

Link Copied!

ফুলপুরে ইসলামী ব্যাংক রক্ষায় সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

ফয়জুর রহমান, (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের উদ্যোগে চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯- জুন ) দুপুরে উপজেলার ইসলামী ব্যাংক শাখার সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের সুশাসন, আমানতের নিরাপত্তা এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— ইসলামী ব্যাংকের বর্তমান অবৈধ চেয়ারম্যানের অপসারণ, এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়কট, গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, পাশাপাশি গ্রাহকদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংকের সঙ্গে লাখো গ্রাহকের আমানত ও আস্থার সম্পর্ক রয়েছে। তাই ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাঁরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ব্যাংককে ঘিরে নানা অনিয়ম ও বিতর্কের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকেরা বলেন, তাঁদের মূল উদ্দেশ্য ব্যাংকের স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষা করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং ব্যাংকের সুনাম ও গ্রাহকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁরা এ কর্মসূচির আয়োজন করেছেন।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ব্যাংকের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।