ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

মোঃ নুরুল ইসলাম 
জুন ৬, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

 

 

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহারের নগদ অর্থ বিতরণে ব্যাপক অনিয়ম, ও প্রকৃত দুস্থদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে স্থানীয় ভুক্তভোগী মিসকিন ও ভিক্ষুকরা রাস্তায় নেমে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ শুক্রবার দুপুর ৩ টার সময় উপজেলার সর্বস্তরের বঞ্চিত দুস্থ ও ভিক্ষুকরা ধামইরহাট উপজেলা পরিষদের সামনে জড়ো হন। সেখানে তারা এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্তীর বাসভবনে গিয়ে ইউএনও-র কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের  ত্রান ও  কল্যান তহবিল থেকে এলাকার অসহায়, দুস্থ ও ভিক্ষুক শ্রেণির মানুষের নিকট ঈদ উপহার নগদ টাকা  জাতীয় সংসদ সদস্যের মাধ্যমে এই অনুদান বিতরণের জন্য বরাদ্দ দেয়। ভিক্ষুকরা দাবি করেন “আমরাইতো অসহায়, দুস্থ্য অথচ আমরা পেলাম না।”

বক্তারা আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন, কিন্তু আমরা যারা প্রকৃত ভিক্ষুক ও দুস্থ, তারা কিছুই পাইনি। আমাদের অধিকার হরণ করা হয়েছে।”

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী ভুক্তভোগীদের কাছ থেকে স্মারকপ্রদান গ্রহণের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মিসকিনদের জন্য সরকারি কোন বরাদ্দ আমার কাছে আসে নাই স্মারকলিপি গ্রহণ করেছি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মোঃ নুরুল ইসলাম

 

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।