ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে ট্রাক্টর উল্টে পদ্মায় পড়ে চালকের মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি:
জুন ৫, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

চরভদ্রাসনে ট্রাক্টর উল্টে পদ্মায় পড়ে চালকের মৃত্যু

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের চরভদ্রাসনে হাল চাষ দেওয়ার সময় ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে গিয়ে জয় বিশ্বাস (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।আজ

শুক্রবার চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের চর কল্যাণপুর এলাকার বালুরঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার পর কোনো এক সময় কৃষিকাজের জন্য হাল চাষ দেওয়ার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে আটকা পড়েন চালক জয় বিশ্বাস।

পরদিন সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে ট্রাক্টরের নিচ থেকে জয় বিশ্বাসকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

চরভদ্রাসন থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।