ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা উপজেলা সফরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি:
জুন ৫, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা উপজেলা সফরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

 

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় আলফাডাঙ্গা ‌ উপজেলা নির্বাহী কর্মকর্তা ‌ রিফাত নূর মৌসুমী সহ ‌ আলফাডাঙ্গা উপজেলার ‌ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ‌উপস্থিত ছিলেন। সফরকালে ‌ তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ভূমি অফিসসহ একাধিক সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম পর্যালোচনা করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছাসেবীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।

পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সকল সরকারি দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের এ সফরের মাধ্যমে উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে। এর পূর্বে ‌ তিনি আলফাডাঙ্গা ‌ উপজেলায় এসে পৌঁছলে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে ‌ বরণ করেন ‌ উপজেলা পরিষদের ‌ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।