ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আনন্দ ভাগাভাগিতে কটিয়াদীতে জামায়াতের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
মে ২৯, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদের আনন্দ ভাগাভাগিতে কটিয়াদীতে জামায়াতের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল ৭টায় উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, ঢাকা দক্ষিণ থানার আমীর মাহবুবুর রহমান মাহফুজ ও জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি ইসলামের আদর্শ প্রচার, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।