ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জ প্রেসক্লাবে এমপি মঞ্জুরুল ইসলামের ঈদ শুভেচ্ছা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

Link Copied!

বীরগঞ্জ প্রেসক্লাবে এমপি মঞ্জুরুল ইসলামের ঈদ শুভেচ্ছা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবে ঘরোয়া পরিবেশে নৈশভোজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

 

মঙ্গলবার রাতে বীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে এমপি মঞ্জু বলেন, “নিরাপদ, বাসযোগ্য, সন্ত্রাস ও মাদকমুক্ত, মনোরম পরিবেশ ও সমৃদ্ধশালী মডেল বীরগঞ্জ-কাহারোল গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু (আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী), পৌর এনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার (সম্ভাব্য মেয়র প্রার্থী), সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, হামরা বীরগঞ্জিয়ার কর্ণধার ও আফতাব উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, কৃষক দল সভাপতি ফজলে আলম শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস জুয়েল (সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী), যুবদল সদস্য সচিব তানভীর চৌধুরী, এসআই মোঃ জাহাঙ্গীর বাদশা রনি, ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার শিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

নৈশভোজের পূর্বে প্রধান অতিথি এমপি মঞ্জুসহ আমন্ত্রিত অতিথিদের বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবেদ আলীর নেতৃত্বে সাংবাদিক মোঃ মাজেদুর রহমান, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ নাজমুল ইসলাম মিলন, মোঃ সকিম উদ্দিন আহমেদ, মোঃ আরমান আলি, মোঃ দশরথ রায় বাবুল, রেজা মোঃ তৌফিক, মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ, রণজিৎ সরকার রাজ, কার্তিক ব্যানার্জি, গোকুল রায় ও মোঃ শরিফুল ইসলাম শিপলুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

 

শেষে উপস্থিত সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা বিনিময় করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।