ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ পুত্রবধূ কারাগারে

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
মে ১৮, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ পুত্রবধূ কারাগারে
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠির নলছিটিতে শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় এক গৃহবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামি কৃষক নুরু সরদারকে জামিন দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা নুরু সরদারের বিরুদ্ধে তার পুত্রবধূ নাসরিন আক্তার ধর্ষণচেষ্টার অভিযোগ এনে নলছিটি থানায় মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ মে রাতে জলবসন্তে আক্রান্ত হয়ে স্বামীর কাছ থেকে আলাদা ঘুমিয়ে থাকার সময় তার শ্বশুর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন।
অভিযোগের পর ১৪ মে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে নুরু সরদারকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।
তবে তদন্তের একপর্যায়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তদন্তে মামলাটি ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রতীয়মান হওয়ায় আদালত বাদী নাসরিন আক্তারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে নুরু সরদারের জামিন মঞ্জুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার জানান, তদন্তে অভিযোগের কোনো ভিত্তি না পাওয়ায় আদালত বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মামলার আসামিকে জামিন দিয়েছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।