ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নার্স দিবসে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
মে ১২, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক নার্স দিবসে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কিশোরগঞ্জের বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করে নার্সিং স্টাফদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে হাসপাতালের নার্সিং বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী। হাসপাতালের ভারপ্রাপ্ত ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট মঞ্জুশ্রি সরকারের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম।

এ সময় জেলা জামায়াত নেতৃবৃন্দ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নার্সদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত নার্সিং স্টাফদের পেশাগত দায়িত্ব, মানবসেবায় তাদের অবদান এবং চিকিৎসা ব্যবস্থায় নার্সদের গুরুত্ব তুলে ধরা হয়।

জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী তার বক্তব্যে বলেন, “নার্সরা স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অসুস্থ মানুষের সেবায় দিন-রাত কাজ করে তারা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। জাতির সেবায় নিয়োজিত এসব নার্সদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “দেশের স্বাস্থ্যখাতে নার্সদের অবদান অনস্বীকার্য। রোগীদের সেবার পাশাপাশি মানবিক আচরণের মাধ্যমে তারা মানুষের আস্থা অর্জন করে চলেছেন। যেকোনো প্রয়োজনে নার্সিং স্টাফদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি বুরহান উদ্দিন সুমন, যশোদল জামায়াত নেতা বুরহান উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। নার্সিং স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন এমরান হোসেন, সাদেকুর রহমানসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

শেষে হাসপাতালের ভারপ্রাপ্ত ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট মঞ্জুশ্রি সরকার আন্তর্জাতিক নার্স দিবসে শুভেচ্ছা জানাতে হাসপাতালে আসায় জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নার্সদের সম্মাননা প্রদর্শনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।