ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কবিতা
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত 

Link Copied!

খুলনায় ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত

 

খুলনা, ১৬ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক আয়োজিত ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার খুলনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন খুলনার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ নিশ্চিত করা হয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম, সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রনজিৎ মন্ডলসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে কর্মকর্তারা কেন্দ্র ও এর আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে অভিহিত করেন। তারা জানান, পরীক্ষাকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা ছাড়াই পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের অন্যতম প্রতিযোগিতামূলক এই বিসিএস পরীক্ষায় বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করছেন, যা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

প্রতিবেদক:

শেখ জান্নাতুল ফেরদৌস

খুলনা জেলা প্রতিনিধি

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।