ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি হিসেবে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
জুন ৯, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি হিসেবে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা

 

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় পরিচয় ছাড়া স্বতন্ত্র বা ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকারের অবস্থান বহাল রয়েছে বলেও তিনি স্পষ্ট করেন।

মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, “ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তা নিয়ে কোনো সংকট হবে না। কারণ সেটি দলীয় পরিচয়ে অংশগ্রহণ হবে না।”

তবে দলীয় ব্যানারে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা পরিচালনার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এই সরকার চায় দলটির কার্যক্রম নিষিদ্ধই থাকুক। এর মধ্যে কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনতে হবে।”

তিনি আরও বলেন, সরকার ব্যক্তি ও দলীয় পরিচয়ের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করছে। ফলে নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশগ্রহণের সুযোগ থাকলেও দলীয় কার্যক্রমের ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।