ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সালথায় মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি 
জুন ৮, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সালথায় মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি

: ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তার স্বামী পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুর সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৮টা থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত সালথা উপজেলার জুনা গট্টি এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বানেচা আক্তার (৩৩) ও তার স্বামী হাসিব শেখ (৩১)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে বানেচা আক্তারকে তার নিজ দখলীয় বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় হাসিব শেখ পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় গ্রেফতারকৃত বানেচা আক্তার এবং পলাতক হাসিব শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।