মধুখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ প্রতিবন্ধী যুবক গ্রেপ্তার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ
সোমবার
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. মোতাহার আলী সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মধুখালী থানার মাঝকান্দি এলাকা থেকে মো. রাজিব তালুকদার (৩৬) নামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি মৃত লতিফ তালুকদারের ছেলে এবং মাঝকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে।
আগ্রহীগন যোগাযোগ করুন
01811-441416,
01712912240
আপনার সিভি পাঠান -
মেইল: thedhakarsomoy79@gmail.com
shahinsalman99@gmail.com
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


