ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী ভর্তি, মৃত্যু নেই

ফরিদপুর প্রতিনিধি:
জুন ৮, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী ভর্তি, মৃত্যু নেই

 

ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুর জেলায় হাম (Measles) পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় (০৮ জুন ২০২৬, সকাল ৮টা পর্যন্ত) জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ৫০২ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

 

হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন। একই সময়ে ২০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ৬৭৯ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

 

অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন রোগী। পুরাতন ৮৪ জনসহ বর্তমানে মোট ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ৩৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটিতে মোট ১ হাজার ৫০৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলার মধ্যে সর্বাধিক হাম রোগী পাওয়া গেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে চলতি বছরে মোট ১ হাজার ৬৭২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭০৮ জন রোগী চিকিৎসা গ্রহণ করেছেন।

 

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ৩০ জন ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং ১২ জন পার্শ্ববর্তী জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগ হাম পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে এবং শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।