ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে ১৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি:
জুন ৭, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

মধুখালীতে ১৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় ‌

গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মধুখালী উপজেলার মধুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৫৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সামাদ খান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সামাদ খান মধুখালী উপজেলার মধুপুর এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে। র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাবের তথ্যমতে, সামাদ খানের বিরুদ্ধে মধুখালী থানায় দুটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

এ বিষয়ে র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।