ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি:
জুন ৭, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গলায় ফাঁস দিয়ে সাগর কাজী (১৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাগর কাজী কৃষ্ণনগর গ্রামের জয়নাল কাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো এক সময় নিজ বাড়ির দোচালা টিনের ঘরের কাঠের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান করেন। একপর্যায়ে নিহতের বোন ময়না দরজার ফাঁক দিয়ে ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে রশি কেটে তাকে নিচে নামান।

খবর পেয়ে নগরকান্দা থানার এসআই সনাতন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নগরকান্দা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।