ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

Link Copied!

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

 

আজ শনিবার ০৬-০৬-২০২৬ইং,

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত র‍্যালিতে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুন্ডু উপজেলা শাখার সেক্রেটারি মো. ইদ্রিস আলী, পৌর আমির মো. শফি উদ্দীন, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মো. কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, থানা বিএনপির সহ-সভাপতি মো. আনিচুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. জিন্নাতুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ইমাম পরিষদের সভাপতি মো. মইন উদ্দিন, শিক্ষক প্রতিনিধি, ছাত্রশিবির, ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সহ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় র‍্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত ব্যক্তিরা ডেঙ্গুমুক্ত হরিণাকুন্ডু গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।