ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নেইমারকে নিয়ে মুখ খুললেন কাসেমিরো

অনলাইন ডেস্ক
জুন ৩, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাজিল জাতীয় দলের তারকা মিডফিল্ডার কাসেমিরো মনে করেন, দলকে ঘিরে প্রতিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু নেইমারকে রাখা উচিত নয়। তার মতে, নেইমার অবশ্যই দলের গুরুত্বপূর্ণ সদস্য, তবে তিনি ২৬ সদস্যের স্কোয়াডের একজন খেলোয়াড় মাত্র।

 

বিশ্বকাপের প্রস্তুতি চলাকালে এক সংবাদ সম্মেলনে কাসেমিরো বলেন, ‘প্রতিবার আমরা সংবাদ সম্মেলনে আসি, তখনই নেইমারকে নিয়ে কথা বলতে হয়। নেইমার, নেইমার, নেইমার—এটাই যেন প্রধান বিষয় হয়ে দাঁড়ায়।’

ব্রাজিল অধিনায়কের মতে, দলের সাফল্য কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। তিনি বলেন, ‘নেইমার দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন।

 

তবে ২৬ জনের স্কোয়াডে সে একজন খেলোয়াড় মাত্র। দলের অন্যদের মতো তারও নিজস্ব ভূমিকা রয়েছে।’

বর্তমানে ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন নেইমার। তাকে নিয়ে তাড়াহুড়ো না করার পক্ষেই মত দিয়েছেন কাসেমিরো।

 

তিনি বলেন, ‘সে এখন নিজের চোট থেকে সেরে ওঠার দিকে মনোযোগ দিচ্ছে। প্রথমে তাকে সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে হবে। এরপর ধীরে ধীরে ম্যাচ খেলার পর্যায়ে যেতে হবে।’

 

নেইমারের বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কাসেমিরো বলেন, ‘সবকিছু ধাপে ধাপে এগোতে হবে। আগে সুস্থ হয়ে মাঠে ফিরুক, তারপর দলের প্রধান ভূমিকায় থাকার বিষয়টি ভাবা যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।