ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছুটি শেষ হচ্ছে কাল, স্কুল-কলেজে ক্লাস শুরু রবিবার

অনলাইন ডেস্ক
জুন ৩, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন)। তবে ৫ ও ৬ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী রবিবার (৭ জুন) স্কুল-কলেজে ক্লাস শুরু হবে।

 

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে।

 

ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে গত ২৩ মে থেকে। ওই দিন অফিস আদেশের মাধ্যমে ছুটি ঘোষণা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলে ২৩ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি পাচ্ছে বিদ্যালয়গুলো।

 

৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধের পর আগামী রবিবার থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজে ছুটি শুরু হয়েছিল ২৪ মে। এ ছুটি শেষ হচ্ছে ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে।

তবে মাদরাসার শিক্ষার্থীরা আরো বেশি ছুটি পাচ্ছে। ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোয় ২২ মে ছুটি শুরু হয়েছিল, যা চলবে ১১ জুন পর্যন্ত।

 

এরপর ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে আগামী ১৪ জুন মাদরাসায় ক্লাস শুরু হবে। মাদরাসার শিক্ষার্থীরা ঈদ ও গরমে ২৩ দিনের ছুটি পাচ্ছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।