ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ নিহত, আহত ২

ফরিদপুর জেলা প্রতিনিধি 
জুন ২, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ নিহত, আহত ২

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ৫ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে ভাঙ্গা থানার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে ভাঙ্গামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১১৫৮) মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৫-৩১৫৫) ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ যাত্রী রয়েছেন।

দুর্ঘটনায় আহত তিনজনকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে একজন শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে মৃত ঘোষণা করা হয়। ফলে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়ায়। বর্তমানে আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্স এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে শিবচর হাইওয়ে থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কারটি থানায় নিয়ে যান।

পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।