ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

বিশেষ প্রতিনিধি
জুন ২, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইন্টারনেট সংযোগের তার মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবিউল ইসলাম (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার কলেজ রোডের মুলা মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রবিউল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা সুলতান বেপারির ছেলে। তিনি স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কেএস ইন্টারনেটে অপটিক্যাল ফাইবারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

 

স্থানীয়রা জানায়, রবিউল দুপুরের দিকে উপজেলার কলেজ রোড মুলা মার্কেট এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট লাইনের ত্রুটি মেরামত করার জন্য। ওইসময় অসাবধানতাবশত কাজের একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন।

 

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।