ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি পালিত

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 
জুন ২, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি পালিত

 

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি পালিত হচ্ছে। এ উপলক্ষে শহরের চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরস্থ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরের উদ্যোগে বুধবার সকালে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

 

সকাল সাড়ে ৭টায় আশ্রম প্রাঙ্গণ থেকে একটি মঙ্গলময় ঊষা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশ্রম মন্দিরে এসে শেষ হয়। এতে ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে ‌ উপস্থিত ছিলেন ‌ কমিটির সভাপতি ‌ ননীগোপাল বিশ্বাস ‌ সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাস ‌ সহ কমিটির অন্যান্য কর্মকর্তা বৃন্দ ‌।

এদিকে আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ পূজা-অর্চনা, রাজভোগ, বাল্যভোগ ও সীতাভোগ নিবেদন। এছাড়া ভক্তদের অংশগ্রহণে প্রার্থনা, নামসংকীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

আয়োজকরা জানান, শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ ও মানবকল্যাণের বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।