ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু রোগী শূন্যে নামানোর প্রস্তুতি সরকারের : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
জুন ২, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ
Link Copied!

 

ডেঙ্গু রোগী শূন্যে নামানোর প্রস্তুতি সরকারের : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে এখন ডেঙ্গু রোগী রয়েছে ৪ জন। এই সংখ্যা শূন্যে নিয়ে আসার জন্য প্রস্তুতি রয়েছে সরকারের।

 

আজ মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় রাজধানীতে ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগীয় শহরে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আগামী তিন মাস এ সচেতনতা কর্মসূচি চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকে ডাক্তারদের ডেঙ্গু বিষয়ে প্রশিক্ষণ শুরু হবে।

মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন মোবাইল কোর্টের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালাবে।

তিনি জানান, ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি হাসপাতাল ১০ শতাংশ বেড ফ্রি রাখবে। পরীক্ষা খরচ ৮০ শতাংশ ফ্রি থাকবে।

মন্ত্রী বলেন, ডেঙ্গু ভ্যাকসিন সারা বিশ্বে সর্বজনীন হয়নি।এই মুহূর্তে ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হবে না।

তিনি আরো বলেন, ডেঙ্গু পরিস্থিতি এ বছর কোন পর্যায়ে যাবে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।