ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীর খোঁজে পুলিশ

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 
জুন ১, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীর খোঁজে পুলিশ

 

বিপুল চন্দ ফরিদপুর প্রতিনিধি।

 

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্রধারী হিসেবে অভিযুক্ত রেজাউল শিকদার নামের এক ব্যক্তি পলাতক রয়েছেন।

 

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চক ভবানীপুর গ্রামের সালেহা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তলের ভেতরে একটি তাজা গুলি ছিল, তবে এর ম্যাগাজিন পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউল শিকদার দীর্ঘদিন ধরে তার স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে দাম্পত্য কলহে জড়িত ছিলেন। প্রায় এক বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন। ঈদের ছুটিতে শারমিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এলে রোববার রাতে রেজাউল সেখানে উপস্থিত হন।

 

অভিযোগ রয়েছে, স্ত্রীকে জোরপূর্বক সঙ্গে নিয়ে যেতে ব্যর্থ হয়ে তিনি কোমর থেকে একটি পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে শারমিনের মা সালেহা বেগম কৌশলে পিস্তলটি নিজের কাছে রেখে দেন এবং সকালে বিষয়টি প্রতিবেশী ও পুলিশকে অবহিত করেন।

 

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তল ও গুলি উদ্ধার করে। তবে পুলিশের আগমনের আগেই স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে রেজাউল শিকদার ম্যাগাজিনসহ পালিয়ে যান বলে জানা গেছে।

 

পুলিশ অস্ত্র ও গুলিটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।