ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন : রুমন

অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

প্রধানমন্ত্রী তারেক রহমান জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন বলে মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

 

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী কোনো বিশ্রাম নিচ্ছেন না।

 

যৎসামান্য রেস্ট করেই রাতের বেলা অফিস থেকে গিয়ে আবার ভোরবেলা উঠে সকাল ৭টা-সাড়ে ৭টায় উঠে আবার ৯টার মধ্যে অফিসে আসছেন তিনি। দেশ ও জনগণের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাই আমি বলব, আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন।’

সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আতিকুর রহমান রুমন।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব বলেন, ‘সরকারি ছুটিগুলো গেল, আমরা সবাই কমবেশি ছুটি কাটিয়েছি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মুহূর্তও ঘরে বসে থাকেননি। প্রতিটি মুহূর্তেই কাজ করেছেন। আমরা যারা তার খুব কাছে আছি এবং তার সঙ্গে কাজ করছি, তারা প্রতিনিয়তই দেখছি কখন, কোথায় কী করতে হবে— এই বিষয় নিয়ে তিনি চিন্তা করছেন এবং সেটার প্রতিফলন ঘটাচ্ছেন।

 

সেই হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা আপনারা দেখেছেন। ঈদের পরে এটি পরিষ্কার-পরিচ্ছন্ন হলো কি না, সে বিষয়ে তিনি নিজেই তদারকি করেছেন।’

তিনি বলেন, ‘আমাদের সিটি প্রশাসক আব্দুস সালামকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে ঢাকার রাজপথের অলিগলিতে ঘুরে সব দেখেছেন কোথাও কোনো সমস্যা আছে কি না, কোথায় পরিষ্কার-পরিচ্ছন্ন হয়নি, কোথায় কার গাফিলতি আছে…এগুলো তিনি নিজে গাড়িতে বসে বসে ফোন করে জেনেছেন। কোন এলাকার দায়িত্ব কার, এই কাজটা কার, এটি পরিচ্ছন্ন কেন হলো না, এটি কার দায়িত্ব ছিল—এগুলো তিনি তদারকি করেছেন। নিজে ঘুরে এসে বাসায় বসেও তিনি ক্ষান্ত হননি…কারা গাফিলতি করেছে, তাদের ফোন করেছেন।

 

বুঝিয়েছেন যে দেশটিকে সবাইকে মিলে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, স্পিচ রাইটার এস এম মাহফুজুর রহমান এবং প্রেস উইংয়ের সদস্যরা।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।