ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাধাইয়া মুক্তিযুদ্ধা স্মৃতি কলেজে শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষীকি উৎযাপন । 

Link Copied!

মাধাইয়া মুক্তিযুদ্ধা স্মৃতি কলেজে শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষীকি উৎযাপন ।

 

মোঃ আব্দুছ ছালাম

জেলা প্রতিনিধি, কুমিল্লা।

 

 

আজ ৩০ শে মে শনিবার মাধাইয়া মুক্তিযুদ্ধা স্মৃতি কলেজ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনার রূপকার, মাটি ও মানুষের নেতা, চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, বি এন পির আস্থার প্রতীক ড. রেদোয়ান আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শামছুল হক মাস্টার।

 

 

প্রধান অতিথি শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের স্মৃতি চারন করে বলেন, ১৯৭১ সালে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তিনি ছিলেন একজন বীর মুক্তি যোদ্ধা এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান ‘বাকশাল’ প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিলেন।

 

 

চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী শরিফুজ্জান শরিফ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. রেদোয়ান আহমেদের পরাজয় হয়নি, পরাজয় হয়েছে চান্দিনার উন্নয়নের।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব শাহাজাহান সাবেক চেয়ারম্যান, প্রিন্সিপাল জনাব, আবু তাহের, প্রিন্সিপাল জনাব, আবুল কাশেম সহ আরও অনেকে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আনোয়ার পারভেজ শিমুল, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল চান্দিনা উপজেলা শাখা, প্রভাষক জনাব মোঃ সাইফুল ইসলাম বাবর, জনাব মোঃ নাঈমুল ইসলাম তন্ময় আহ্বায়ক সদস্য কুমিল্লা উঃ জেলা ছাত্র দল, জনাব মাহাবুব আলম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্মরণ সভা ছিল চান্দিনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ আয়োজন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।