ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 
মে ৩০, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত

 

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের নিয়ে এক বর্ণাঢ্য রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১১০ জন সাবেক ক্রিকেটার অংশগ্রহণ করেন।

 

আজ শনিবার সকাল ৯টা থেকে এ খেলা শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই ফরিদপুর স্টেডিয়াম সাবেক খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা মোট চারটি দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। দীর্ঘদিন পর একসঙ্গে মাঠে নামতে পেরে সাবেক ক্রিকেটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ কয়েকদিন ধরে এ রিইউনিয়ন নিয়ে আলোচনা চলছিল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাবেক ক্রিকেটারদের পুনর্মিলন, পুরোনো স্মৃতি রোমন্থন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

এ রিইউনিয়নে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, বিভিন্ন লীগে খেলা অভিজ্ঞ খেলোয়াড় এবং ফরিদপুর জেলা দলের সাবেক খেলোয়াড়রা অংশ নেন। উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান বাবলু, কাজী আসাদ, মাসুদুর রহমান মুকুল, গোলাম নাসিম, তালহা জুবায়ের, মাহবুব আলম রবিন, জহির উদ্দিন সজল, আশফাক আলী রাহাত, মাহবুবুল আলম নিক্কনসহ ১১০ জন সাবেক ক্রিকেটার।

আয়োজকদের মধ্যে ছিলেন শফিকুর রহমান সোহাগ, তানভীর আহমেদ রাজিব, আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান সোহেল, সায়ফুর রহমান সজিব, রাজিবুল হাসান রাজিব ও রুবায়েত ফেরদৌস জামি।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার চেয়ে সাবেক ক্রিকেটারদের একত্রিত হওয়া এবং মাঠে তাদের অভিজ্ঞতা ও স্মৃতি ভাগাভাগি করাই ছিল এ আয়োজনের মূল আকর্ষণ। প্রতিযোগিতায় ‌ যে চারটি দল ‌ অংশগ্রহণ করছে তারা হল ‌ ফরিদপুর ক্রিকেট একাডেমী, তালহা জুবায়ের একাদশ ‌, এভারগ্রিন ও এফ কেসিসি

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।