ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ২৭ গরু কোরবানি দিলেন সাবেক ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে একসঙ্গে ২৭টি গরু কোরবানি দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল। শুক্রবার (২৯ মে) সকালে পৌর কমিউনিটি সেন্টারে গরুগুলো কোরবানি দেওয়া হয়।

 

পরে দুপুর ২টার দিকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রায় ৩ হাজার ২০০ অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাংস বিতরণ করেন শামীম হোসেন।

 

এ সময় তার সঙ্গে পাঁচবিবি উপজেলা যুবদলের কয়েকজন সাবেক নেতাও উপস্থিত ছিলেন। এদিকে একসঙ্গে এতগুলো গরু কোরবানি দেওয়ার ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

 

এ বিষয়ে শামীম হোসেন মণ্ডল বলেন, ‘আমি পৌরবাসীর সেবার লক্ষ্যে কাজ করছি।

 

গত বছরও কোরবানির ঈদে ১৭টি গরু কোরবানি দিয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পৌরসভার মেয়র পদে নির্বাচনের লক্ষ্যে পৌরবাসীর সেবা করার জন্য কাজ করে যাচ্ছি।’

 

এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, ‘শামীম হোসেনকে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।’

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।