ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
মে ২৯, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

কুমিল্লার চৌদ্দগ্রামে সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় আব্দুল্লাহ মোহাম্মদ শিহাব নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের জাগজুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ কলেজছাত্র পাশের নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল মজুমদার শিপন ও তাসলিমা দম্পতির একমাত্র ছেলে। শিহাব চট্টগ্রামের নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব তার মা-বাবা সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে আসে। শুক্রবার দুপুরে তার ২ বন্ধুর সঙ্গে নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের নারান্দিয়া গ্রাম দিয়ে ডাকাতিয়া নদীতে সাঁতার কেটে পার হয়ে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের জাকজুর গ্রামে আসে।

 

সেখানে গাছ থেকে তাল কেটে শাঁস খাওয়া শেষে সাঁতার কেটে ফেরার সময় নদীর মাঝখানে তলিয়ে যায় শিহাব। এসময় ২ বন্ধু সাঁতার কেটে নদী পার হয়ে যায়।

পরে খবর পেয়ে নারান্দিয়া ও চৌদ্দগ্রাম এলাকার লোকজন কলেজছাত্রকে নদীতে নেমে সন্ধান করে না পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেয়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে কুমিল্লা, চাঁদপুর ডুবুরি দলকে খবর দেয়।

 

রাত পর্যন্ত চেষ্টা করে অন্ধকারের কারণে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিহাবের বাবা কিষোয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম শিপন জানান, ঈদের ছুটিতে আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে আসি। শুক্রবার দুপুরে তার ২ বন্ধুর সঙ্গে তাল খাওয়ার জন্য ঘর থেকে বের হয়। পরে লোকজনের মাধ্যমে জানতে পারলাম, আমার ছেলে নদীতে সাঁতার কেটে পার হওয়ার সময় নিখোঁজ হয়ে যায়।

 

স্থানীয় লোকজনসহ অনেক খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান পায়নি।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র আদরের সন্তানের কোনো খোঁজ খবর পাচ্ছি না। সে আদৌ বেঁচে আছে কি না- তাও জানতে পারছি না।

 

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম জানান, আমরা দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে কলেজছাত্র শিহাবের নিখোঁজ হওয়ার খবর পাই। এসময় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিহাবকে উদ্ধারের চেষ্টা করি। তাৎক্ষণিক আমরা চাঁদপুর থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই। মোহাম্মদ আলীর নেতৃত্বে চাঁদপুরের ডুবুরি টিম এসে বিকেল থেকে আনুমানিক এক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় নিখোঁজ কার্যক্রম স্থগিত রাখেন তারা। আগামীকাল সকালে উদ্ধার কার্যক্রম আবারও শুরু করবে বলে জানায় ডুবুরি দল।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।