ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফুট ওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা পুষ্টকামুরী চরপাড়া এলাকায় ফুট ওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

 

আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন তারা।

 

এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজন দেখা যায়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় চরপাড়া এলাকার গজনবী খান নামে এক ব্যক্তি আহত হন। এ দুর্ঘটনার পর ওই এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ফুটওভার ব্রিজের দাবিতে চরপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এতে মহাসড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলেন।

এ ছাড়া গ্রামের বাসিন্দা মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার প্রমুখ নেতা ঘটনাস্থলে আসেন। পরে ওই স্থানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ তুলে নেন।

 

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, মহাসড়কের ওই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ।

 

সেখানে একটি আন্ডারপাস নির্মাণকাজ শুরু হলেও তা বন্ধ আছে। সড়ক ও জনপথ বিভাগ, ঠিকাদার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। যাতে দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করা যায়।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।