ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর পরিবারের সঙ্গে সময় কাটাতে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে।

 

ছুটির হিসাব-নিকাশ ও কোরবানির আনুষ্ঠানিকতা ঢাকায় শেষ করে অনেকেই এখন ছুটছেন গ্রামের বাড়ির দিকে।

শনিবার সকালে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশদ্বার গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

অনেকেই সপরিবারে ব্যাগ-লাগেজ নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন।

 

কল্যাণপুর টার্মিনালে অপেক্ষারত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাইফুল ইসলাম বলেন, ‘ঢাকায় কোরবানি দেওয়ায় ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি।’

কোরবানির মাংস আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন করে আজ সপরিবারে গ্রামের বাড়ি যাচ্ছি। বাকি ছুটিটুকু মা-বাবার সঙ্গেই কাটাব। অনেক চাকরিজীবী ঈদের সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি মেলাতে পেরেছেন।

 

ফলে ঈদের আনুষ্ঠানিকতা ঢাকায় সেরে এখন তারা গ্রামের দিকে রওনা হয়েছেন, যাতে আগামী সপ্তাহের পুরোটা গ্রামে কাটাতে পারেন।

গাবতলী বাস টার্মিনালের সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মইন বাংলানিউজকে বলেন, ‘গতকাল থেকে আজ যাত্রীদের চাপ কিছুটা কমলেও যাত্রীরা যাচ্ছেন। আগামীকাল যাত্রীদের চাপ কমে আসবে। তবে আমাদের গাড়িগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। কারণ কাল থেকে ঢাকায় ফেরার চাপ শুরু হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।