ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ট্রেডার্সের স্পন্সরে মালদ্বীপে প্রাণবন্ত ঈদ সংগীত সন্ধ্যা।

Link Copied!

ঢাকা ট্রেডার্সের স্পন্সরে মালদ্বীপে প্রাণবন্ত ঈদ সংগীত সন্ধ্যা।

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।

 

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আনন্দঘন অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ঈদ সংগীত সন্ধ্যা।

বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স এর স্পন্সরে আয়োজিত এই অনুষ্ঠানে ঈদের আনন্দ, প্রবাসীদের মিলনমেলা এবং সাংস্কৃতিক পরিবেশনা এক অনন্য আবহ তৈরি করে।

ঈদুল আজহার আনন্দকে আরও উপভোগ্য করে তুলতে আয়োজিত এই অনুষ্ঠানে মালদ্বীপের বিভিন্ন দ্বীপ ও এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। গান, আড্ডা, হাস্যরস ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসীরা কিছু সময়ের জন্য ভুলে যান পরিবার থেকে দূরে থাকার কষ্ট।

অনুষ্ঠানে  প্রবাসী বাংলাদেশি তরুণদের পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উপস্থিত অতিথিরা বলেন, এমন আয়োজন প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও দৃঢ় করে।

আয়োজকরা জানান, বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স এর কর্ণধার বাবুল হোসেন ভাইকে আন্তরিক ধন্যবাদ। প্রবাসীদের পাশে থেকে ঈদের এমন আনন্দঘন আয়োজন সফল করতে সহযোগিতা করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

তারা আরও বলেন, “প্রবাসে থাকা মানুষ পরিবার-স্বজন থেকে দূরে থাকলেও যেন ঈদের আনন্দ অনুভব করতে পারেন, সেই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও প্রবাসীদের জন্য এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।