ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হরিনাকুন্ডুতে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

Link Copied!

হরিনাকুন্ডুতে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পবিত্র- ঈদুল- আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুস্থদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমীর বাবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইদ্রিস আলীর সঞ্চালনায়

অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও: তাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হুসাইন, পৌর আমীর শফি উদ্দীন সহ প্রতিটা ইউনিয়ন আমির ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণের অর্থ বিতরণ কালে প্রধান অতিথি বলেন, আমাদের অঙ্গীকার জনগনের প্রতিটি হক আমরা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়া। তিনি আরও বলেন প্রতিটি সরকার উন্নয়ন মূলক অনেক কাজ করেন কিন্তু জনগণের যে ব্যয় বরাদ্ধ রাখা হয় তা সঠিক ভাবে জনগণের কাছে পৌছায় না। তিনি বলেন জামায়াতের যে যেখানে জনগনের প্রতিনিধি আছেন আমাদের অঙ্গীকার সরকারী বেসরকারী যে বরাদ্দই আসুক না কেন তা আমরা জনগণের কাছে পৌছে দেব। দুস্থদের জন্য আরও সহযোগী বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে আহবান জানাব। এছাড়াও তিনি বলেন সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সেখানে সৎ, যোগ্য ও দক্ষ লোককে নির্বাচিত করতে হবে তাহলে জনগণ তার সঠিক হক বুঝে পাবে।

ত্রাণ বরাদ্দ সম্পর্কে তিনি জানান প্রতিটি সংসদীয় আসনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের নিকট বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১০লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি হরিণাকুণ্ডুর ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪ লাখ এবং ঝিনাইদহ সদরে ৬ লাখ টাকা দুস্তদের মাঝে বিতরণ করবেন। প্রতিটি উপকারভোগীকে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।