ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাতের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
মে ২৪, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাতের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে এবং জাতীয় সাংবাদিক সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হামলা, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তারা।

জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. দেলুয়ার হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস কে রাসেল, সাংবাদিক মো. আব্দুল কাদের, চ্যানেল টোয়েন্টিওয়ানের জেলা প্রতিনিধি মো. জোনায়েদ হোসেন, সাংবাদিক ওয়াহিদুজ্জামান খান, আতাউর হাসান দিনার, মিজানুর রহমান শাহীন, আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।